1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

গোমস্তাপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন

মোঃ তুহিন, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে ১২ হাজার ৫ শত ৫ জন জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ( ২৭ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
 উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কৃষকদের উদ্দেশ্য বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, জেসমিন আক্তার লাবনী ও শুভ ভৌমিক, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমূখসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রতি জন কৃষককে সরিষা বীজ ০১ (এক) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ১০ (দশ) কেজি,গম বীজ ২০ (বিশ) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ১০ (দশ) কেজি, ভুট্টা বীজ ০২ (দুই) কেজি, ডিএপি সার ২০ (বিশ) কেজি,এমওপি সার ১০(দশ) কেজি,চিনাবাদাম বীজ ১০ (দশ) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ০৫ (পাঁচ) কেজি,শীতকালীন পেঁয়াজ বীজ ০১ (এক) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি, এমওপি সার ১০ (দশ) কেজি,মসুরবীজ ০৫ (পাঁচ) কেজি,ডিএপি সার ১০ (দশ) কেজি, এমওপি সার ০৫ (পাঁচ) কেজি,খেসারী বীজ ০৮(আট) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ০৫ (পাঁচ) কেজি,অড়হড়বীজ ০২ (দুই) কেজি ডিএপি ০৫ (পাঁচ) কেজি এমওপি সার ০৫ (পাঁচ) কেজি সার বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK