1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্রগ্রাম সিটিতে পানির জন্য হাহাকার : পাইপলাইন ফেটেছে, দাবী ওয়াসার

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত
চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় ওয়াসার একটি পাইপলাইন ফেটে গেছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ গত দু’দিন ধরে বন্ধ আছে। পানির অভাবে দুর্ভোগে পড়েছেন নগরীর বড় অংশের বাসিন্দারা। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কুয়াইশ এলাকায় মাটি খনন যন্ত্র এক্সেভেটরের আঘাতে ওয়াসার পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ওইদিন থেকে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় পানির সরবরাহ কমতে থাকে। এরপর গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, যে পাইপটি ফেটে গেছে সেটি ওয়াসার মূল পানি সঞ্চালন লাইন। এর মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হয়। ‘চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর অধীনে প্রকল্পের কাজ পরিচালনা করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম দৈনিক অনন্ত বাংলাকে বলেন, ‘কুয়াইশ এলাকায় পাইপলাইনের অবস্থান ও নকশা তাদের দেওয়া হয়েছিল। এরপরও দুর্ঘটনা ঘটেছে। এখন মাটি খনন করে পাইপলাইনটি মেরামতের কাজ করা হচ্ছে।
এদিকে পাইপলাইন ফেটে যাওয়ায় নগরীর বাকলিয়া, বহদ্দারহাট, চকবাজার, মুরাদপুর, নন্দনকানন, জামালখান, লালখানবাজার, মাদারবাড়ি, আগ্রাবাদ, জিইসি, কদমতলী, ধনিয়ালাপাড়া, নয়াবাজার, আনন্দবাজার, মোমেনবাগ, উত্তর হালিশহর, দক্ষিণ হালিশহর, ষোলশহর দুই নম্বর গেট, বায়েজিদ, অক্সিজেন, রৌফাবাদ, রুবি গেট, হিলভিউসহ অন্তঃত ৩০ এলাকায় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওয়াসার সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইপলাইন ফেটে যাওয়ায় চট্টগ্রাম নগরীতে প্রায় ১৪ কোটি লিটার পানির সরবরাহ সংকট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। চট্টগ্রাম ওয়াসা এ ঘটনার জন্য বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK