1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে বাকচান্দা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিপুল উৎসাদ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বুধবার বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের শুধু লেখাপড়া জানলেই হবেনা। তার পাশাপাশি খেলাধুলা সহ অন্যান্য নৈতিক শিক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমান ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ছাত্র-ছাত্রীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এছাড়াও তিনি মাদক, জুয়া, ইভটিজিং এর বিরুদ্ধে অভিভাবক ও এলাকাবাসীদের মাঝে জনসচেতনা গড়ে তুলতে হবে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে নান্দাইল উপজেলা প্রশাসনের মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইঁয়া, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষানুরাগি ব্যক্তিবর্গ সহ ছাত্র/ছাত্রী অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK