1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৩ মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

লক্ষ্মীপুর আন্তজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাঁকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র, রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার শামসুন নুর পাটোয়ারীর ছেলে রফিকুল ইসলাম ওরফে রবিন।

 

 

তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র ও অপহরণসহ ১৩টি মামলা রয়েছে। এ সব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ একটি গুলি ছোড়ে। এতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রফিকুল ইসলাম রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিন পুলিশের তালিকাভুক্ত জেলা আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। নতুন করে অস্ত্র আইনে আরও একটি মামলা করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK