1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত
বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও সুন্দরবন মহিলা কলেজের ২৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবন মহিলা কলেজ(ভাগা) এর আয়োজনে কলেজ চত্বরে দুই দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও মেধাবী ছাত্রীদের হাতে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বৃত্তির নগদ অর্থ তুলে দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মানী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর সামিউল হক সামী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদিরসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কৃষিবিদ শামীমুর রহমানের আর্থিক সহায়তায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ২২ জন গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK