1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও দ্রুত নিবন্ধন পূর্নবহালের দাবি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬০ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে লক্ষ্মীপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের চক বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সংগঠনের তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়। রিমান্ডে নিয়ে তার ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

 

 

 

তিনি আরও বলেন, তার বাড়ির চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পরিবার, আত্মীয়-স্বজন ও দলীয় সহকর্মীদের তার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। আওয়ামী সরকার এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিথ্যা মামলা দায়ের করে আবারো তাকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এছাড়া উপস্থিত ছিলেন- জেলা জামা নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, এআর হাফিজ উল্লাহ, সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারী হারুনুর রশীদ প্রমুখ।

 

 

জামায়াত নেতারা অবিলম্বে কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও দ্রুত নিবন্ধন পূর্নবহালের দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK