1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ডেভিল হান্ট : আওয়ামী লীগ ও চিকিৎসক নেতাসহ আটক ১৩

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও চিকিৎসক নেতাসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই-১) মাহফুজুর রহমান ও সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জাকির হোসেন, রায়পুর পৌর তাঁতী লীগের আহ্বায়ক নুরউদ্দীন শিপলু ভাট এবং রায়পুর পৌর আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদ। বাকিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ সূত্র, গত রোববার বিকালে স্বাচিপ নেতা জাকির হোসেনকে তার লক্ষ্মীপুর শহরের বাড়ি থেকে, আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদকে রায়পুরের বাড়ি ও তাঁতী লীগ নেতা শিপলু ভাটকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ডাক্তার জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া শিপলু ভাটকে গোয়েন্দা পুলিশ আটকের পর সদর থানায় হস্তান্তর করেছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ জেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৮২ জনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK