1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

মোহনগঞ্জে ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় যুবক গ্রেফতার 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর দোকানের নগদ টাকা ও মালামাল চুরির ঘটনায় জিহাদ আহাম্মেদ জিসান ওরফে রুপান্তর (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গত রোববার দিবাগত রাতে পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার রুপান্তর মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার মনিরুজ্জামান মুন্না ওরফে জামালের ছেলে। পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরসভা কার্যালয় সংলগ্ন মনোহারি ব্যবসায়ী মিঠু মিয়ার দোকানে চুরির ঘটনা ঘটে। পাশের একটি দোকানের শার্টারের তালা ভেঙে  পরে সিলিং বেয়ে মিঠুর দোকানে যায় চোর। দোকানে থাকা নগদ টাকা, সিগারেট, মোবাইল  রিচার্জ কার্ড ও অন্যান্য জিনিসপত্র  সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। এদিকে দোকানে থাকা সিসিটিভি ফুটেজে চোরকে চিহ্নিত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই নান্নু মিয়া বলেন, পাশের একটি দোকানের শার্টারের তালা ভেঙে পরে সিলিং বেয়ে আমাদের দোকানে চোর প্রবেশ করে। দোকানে থাকা নগদ টাকা, সিগারেট, ও মোবাইলের রিচার্জ কার্ড ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তবে দোকানে সিসিটিভি ক্যামেরা থাকায় ফুটেজে ওই চোরের চেহারা আমরা দেখতে পাই। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেফতার রুপান্তর একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে মোহনগঞ্জ ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের  ধর্মপাশা থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এছাড়া নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে রূপান্তরকে সনাক্ত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK