1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোংলায় ইউএনও আফিয়া শারমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল- ২৪ ঘন্টার আল্টিমেটাম

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পঠিত
বাগেরহাটের মোংলা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি আওয়ামী লীগের চিহ্নিত পদধারী শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে গোপন মিটিং করেছেন। এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপি তার অপসারণের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১টার দিকে ইউএনও আফিয়া শারমিন আওয়ামী লীগের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে একটি গোপন মিটিং করেন। গোপন সূত্রে খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের হাতেনাতে ধরে ফেলে।
এরপর ঘটনাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়, যা প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ ঘটনাটি নিয়ে মোংলা থানায় অভিযোগ দিতে গেলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এই ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে, তবে কোন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি। ইউএনও আফিয়া শারমিনের পদত্যাগের দাবিতে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপি। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ২৪ ঘন্টার মধ্যে ইউএনও’কে অপসারণ না করা হলে আরও বড় আকারের আন্দোলন গড়ে তোলা হবে। সূত্রের দাবি অনুযায়ী, ইউএনও আফিয়া শারমিন আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের পুনর্বাসন ও তাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্যই এই গোপন মিটিং করেছিলেন।
এ বিষয়ে ইউএনও আফিয়া শারমিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
মোংলা উপজেলায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK