1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ মিছিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করে। এ সময় শিক্ষার্থীরা ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ; একশন টু, একশন ডাইরেক একশন; নিষিদ্ধ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, নিষিদ্ধ নিষিদ্ধ আয়নাঘর নিষিদ্ধ; গুমের কারখানা আয়নাঘর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর স্লোগান দেয়।

 

 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বক্তব্যে বলেন, আওয়ামী লীগ কখনই রাজনৈতিক দল ছিলো ছিলো না, তারা সবসময় সন্ত্রাসী ভুমিকায় ছিলো। যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছে তাদেরই আয়নাঘরের মতো জঘন্য জায়গায় রেখেছে। আয়নাঘরের মতো এই জঘন্য জায়গায় বছরের পর বছর নিরপরাধ মানুষদের নির্যাতন করেছে। ৬ফিট বাই ৪ ফিটের ছোট ছোট ঘরে বছরের পর বছর বন্দী করে রেখেছে। ইলেক্ট্রিক শকের মাধ্যমে নিরপরাধ মানুষদের হত্যা করেছে। অতি দ্রুত এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। সারাদেশের সব আয়নাঘর বের করে জনগণের জন্য কমপক্ষে ৬ মাসের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK