1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল আটক

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী, হালুয়াঘাট ও ধোবাউরার সীমান্তবর্তী এলাকায় বিজিবি গত দুই দিনে ১০ ও ১১ ফেব্রুয়ারি পৃথক পৃথক অভিযান করে ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল আটক করেছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী রামচন্দ্রকুড়া, হালুয়াঘাটের আইলাতলী, বান্দরকাটা, ধোবাউরার ঘোষগাঁও বিওপি’র বিজিবি টহল দল বিপুল পরিমাণ এসব ভারতীয় জিরা, চিনি, ফেনসিডিল আটক করে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে আইলাতলীর বিওপি রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩৮৪০ কেজি ভারতীয় জিরা, ১০ ফেব্রুয়ারি বান্দরকাটার বেলতলী থেকে ২টি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল আটক করেছে। চোরাকারবারীগণ অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল।

এ সময় এই চারটি বিওপি’র বিজিবি’র টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব জিরা,চিনি, ফেনসিডিল আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত এসব ভারতীয় মালামালের মূল্য ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩০০ টাকা। অভিযানের সময় চোরাকারবারীগণ দৌড়ে পালিয়ে যায়। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK