1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অপারেশন ডেভিল হান্টে আ. লীগের ১১ নেতাকর্মী আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

লক্ষ্মীপুরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত লক্ষ্মীপুরের সদরে ৪ জন, রায়পুরে ২ জন, রামগঞ্জে ৩ জন ও রামগতিতে ২ জন। গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর সদরের আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান সোহেল, যুবলীগ নেতা আবদুল মালেক, সাইফুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, রায়পুরের আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন, ওমর ফারুক, রামগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন, রামগতিতে যুবলীগ নেতা মো. রুবেল ও ছাত্রলীগ নেতা আকতার হোসেন বিপ্লব।

 

জেলা পুলিশ সূত্র, গত সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদেরকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK