1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৯ বার পঠিত
বাগেরহাটের রামপালে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মর্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার ) সকাল ১০টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এ মেলার উদ্বোধন করেন। রামপাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ মেলার আয়োজন করা হয়।
রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , বাগেরহাট’র উপপরিচালক কৃষিবিদ শঙ্কর কুমার মজুমদার। মেলায় প্রকল্প উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামপাল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম।
এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবিৃন্দ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভন্ন এন.জি.ও’র প্রতিনিধিবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK