1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে আইন শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আইন শৃঙ্খলা উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু। সাংবাদিক সমিতির ক্যাশিয়ার রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আখতার উল আলমের নিকট থেকে পুরস্কৃত হওয়ায় এক সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক আবু হানিফ সরকার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ডাক্তার ফখর উদ্দিন ভূইঁয়া, মুশুলী ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার আব্বাস উদ্দিন, সাংবাদিক মাহাবুব আলম খান, খন্দকার সুফী আব্দুল্লাহ, এহতেশামউল হক শাহিন, প্রভাষক এহসানুল হক তানভীর, রমজান আলী, ফরিদ মিয়া সহ প্রমুখ। উল্লেখ্য, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ সাম্প্রতিককালে নান্দাইলে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার সহ নান্দাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কৃত হন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK