1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শালবাহান গড়িয়াগছ গ্রাম থেকে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি):
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার পঠিত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মর্জিনা  তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন মর্জিনা বেগম। সকালে বাড়ি থেকে বের হয়ে শালবাহান গড়িয়াগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর থেকেই নিখোঁজ হলে খোজাখুজি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে গড়িয়াগছ গ্রামের স্বাস্থ্যকর্মী (অব.) লুৎফর রহমানের বাড়ির পাশের পুকুরে ওই নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে তিনি বাড়ি থেকে বের হয়ে গড়িয়াগছ ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে যায়। তবে কখন কীভাবে পুকুরে পড়েছেন তা জানা যায়নি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির সন্ধ্যার সময় শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK