
একুশে পদক (২০২৫) পাচ্ছেন আমার দেশ সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। সাংবাদিকতা ও মানবাধিকারে তাকে এ পদকের জন্য মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মোট ১৪ জন মনোনীত হয়। এদিকে মাহমুদুর রহমানকে একুশে পদকে মনোনীত করায় উচ্ছ্বাস প্রকাশ চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বাংলাদেশ এসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে’র) সভাপতি এম আবদুল্লাহ অভিন্দন জানিয়ে লিখেন, দৈনিক আমার দেশ -এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমান রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ একুশে পদকের জন্যে মনোনীত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সাংবাদিকতায় যুক্ত হয়ে যতটা মূল্য তাঁকে দিতে হয়েছে, তার তুলনায় এ স্বীকৃতি হয়তো বড়ো কিছু নয়। কিন্তু ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টিতে ‘চান্স সম্পাদক’ যখন সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত হন তা অবশ্যই বড়ো করে উদযাপনযোগ্য। অভিনন্দন মাহমুদ ভাই। ধন্যবাদ অন্তর্বর্তী সরকার।
সাংবাদিক আলী হাসান তৈয়ব লিখেন, প্রিয় সম্পাদক সাহেবের এই পুরস্কার প্রাপ্য ছিল। অভিনন্দন হে সত্যিকার কলমযোদ্ধা।