1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

পাল্লা উচ্চ বিদ্যালয়ে মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে বির্তক প্রতিযোগিতা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত

চাটখিল-সোনাইমুড়ি দুই উপজেলা ব্যাপী এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় আন্ত:স্কুল বির্তক প্রতিযোগিতার কর্মসূচি শুরু করেছে ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন।  এরই ধারাবাহিকতায় রবিবার সকালে চাটখিল পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সিনিয়র  শিক্ষক মো. জসিম উদ্দিন উপস্থাপনায় বির্তকের প্রতিপাদ্য হলো- ‍“জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ’ই হলো বিবেচ্য বিষয়”- নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে পক্ষ দল বিজয় অর্জন করে।

শ্রেষ্ঠ বক্তা পক্ষ দলের দশম শ্রেণির জান্নাতুল মাওয়া বিথী নির্বাচিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস গ্লোবাল গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর তানভীর, ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল, ফাউন্ডেশনের কর্মকর্তা মহি উদ্দিন, ফাউন্ডেশনের ম্যানেজার মো. বেলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. তারেক হায়দার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসেন চৌধুরী, এবিএম জহিরুল হক, মো: মহিন উদ্দিন, নাছিমা আক্তার, শাহিনুর আক্তার প্রমুখ।

ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল জানান, একমাত্র বাংলাদেশি হিসেবে এশিয়া মহাদেশের স্বর্নপদক প্রাপ্ত ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের আমন্ত্রণে রাষ্ট্রীয় ভাবে সেখানে অবস্থান করছেন। তিনি চাটখিল এবং সোনাইমুড়িকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা এবং এর অংশ হিসেবে বির্তক প্রতিযোগীতা চলমান রেখেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK