1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোটারদের মাঝে পানি ও চকলেট বিতরণ করলেন বিএনপি নেতা অকুল চৌধুরী

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

শ্রীবরদী পৌর এলাকায় বসবাসরত তরুন  ভোটারদের মাঝে  বিশুদ্ধ খাবার  পানি ও চকলেট বিতরণ করেছেন শ্রীবরদী পৌর বিএনপি’র সভাপতি ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে হেভি ওয়েট মেয়র প্রার্থী তারুণ্যের প্রতীক ফজলুল হক চৌধুরী অকুল। নির্বাচন কমিশন কর্তৃক বাস্তবায়িত ভোটার হালনাগাদ কার্যক্রম বাস্তবায়ন কর্মসূচির আওতায় ৬ ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী পৌর সদরের আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন প্রাঙ্গনে  অনুষ্ঠিত হয় ছবি তোলার কার্যক্রম। সকাল থেকেই ভিড় জমে উঠে তরুণ ভোটারদের। তরুণদের পাশাপাশি নতুন ভোটার অন্তর্ভুক্তি করতে ছুটে আসেন নারীরাও। ফলে অন্যরকম এক উৎসবের আমেজ বিরাজ করে বিদ্যালয় মাঠ জুড়ে। আর তাদের মাঝে বৃহস্পতিবার দুপুরে সাবেক এমপি ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি  মাহমুদুল হক রুবেলের নির্দেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তরুণ ভোটারদের তৃষ্ণা  মেটাতে আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন মাঠে পানির বোতল নিয়ে  আসেন বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুল। আগত তরুণ ভোটারদের মাঝে বিতরণ করা হয় বিশুদ্ধ  খাবার পানির বোতল ও চকলেট।

এ প্রসঙ্গে বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুল বলেন,  বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে। ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে এমপি মন্ত্রী জনপ্রতিনিধি। বিনা ভোটের সরকারের অত্যাচারে আমরা নিজের ভোট নিজে দিতে পারেনি। আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনার সরকার। গত ৫ ই আগস্ট ছাত্র‍ জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। আগামী দিনে জনগনের ভোটে নির্বাচিত হবে সরকার এমনটাই প্রত্যাশা করছি। এরই ধারাবাহিকতায় নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তরুণ ভোটারদের মাঝে অন্যরকম উৎসবের আমেজ বইছে। আর তরুণ ভোটারদের মাঝে  উৎসাহ যোগাতে সাবেক এমপি রুবেল ভাইয়ের নির্দেশে আমরা তাদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও চকলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম, সুলাইমান, বিএনপি নেতা আব্দুল হাই মন্ডল, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান বড় গেল্লা, হানিফ পলোয়ান সহ পৌর  বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK