1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে সোপর্দ করে পুলিশের কাছে ছাত্র-জনতা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় জনতা তাঁকে আটক করে গণধোলাই দেন। আটক সাবিক হোসেন থানা ছাত্রলীগের সদস্য ও সদর উপজেলা আটিয়াতলী এলাকার সেলিম ভূঁইয়ার ছেলে। ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলার আসামি সাবিক হোসেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হোসেনের নেতৃত্বে জকসিন বাজার, জুগিরহাট ও ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন করা হয়েছিল। ৪ আগস্ট লক্ষ্মীপুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করে চার শিক্ষার্থী হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাকিব। এই হত্যাকাণ্ডের মামলার আসামি সাকিব। এর পর থেকে আত্মগোপনে চলে যান।

 

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাঁকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, সাকিব নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। পাশাপাশি লক্ষ্মীপুর সদরের বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK