1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে ছাত্রলীগ ও গণহত্যাকারী দল আওয়ামীলীগের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২১ বার পঠিত
বাগেরহাটের রামপালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে ছাত্র-জনতা। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, এমন নানা স্লোগানে কম্পিত হয় গোটা রামপাল সদর।
মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা। বিক্ষোভ শেষে রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ভাংচুর করে। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ভাংচুর করে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। বুধবার শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে সারা দেশে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে । এর জের ধরেই রামপালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK