1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধায় ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৬ বার পঠিত
মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ-এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। স্থানীয় দারুল আমান ট্রাস্ট থেকে বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক ওমর সানি, জেলা অফিস সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক ফাহিম মন্ডল, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি মো. জাহিদুল ইসলাম, কলেজ শাখার কার্যক্রম সম্পাদক আরিফুল ইসলাম, শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিকসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের মহান জীবন বিধান প্রতিষ্ঠা করা গেলে মানুষের কল্যাণ হবে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সততা ও তাদের মানবিক গুণাবলী দিয়ে মানুষের পাশে ইস্পাত দৃঢ় ঐক্যে দাঁড়াবে। এছাড়াও তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রশিবিরের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK