1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে হত্যাঃ পাষন্ড স্বামী আটক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত
পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সালমা বেগমকে (২৪) শ্বাস রুদ্ধ করে হত্যার ঘটনায় পাষন্ড স্বামী রমজান মিয়াকে (৩০) আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা পূর্বপাড়া গ্রামে।  স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা পূর্বপাড়া গ্রামের মোঃ হাসেম মিয়ার পুত্র রমজান মিয়ার সাথে প্রায় ৬ বছর আগে মোহনগঞ্জ উপজেলার পালগাও রানাহিজল গ্রামের আলতু মিয়ার কন্যা সালমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বেশীর ভাগ সময় তারা ঢাকার মিরপুর এলাকায় বসবাস করে আসছিল। তাদের দাম্পত্য জীবন ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। রমজান মিয়া জুয়া খেলার জন্য প্রায় সময়েই স্ত্রী সালমা বেগমের কাছে টাকা পয়সা চাইতো। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময়েই ঝগড়া বিবাদ হতো।
রমজান মিয়া বেশ কিছু দিন আগে ঢাকা থেকে নেত্রকোনার বাড়িতে চলে আসে। গত মঙ্গলবার  সকালে রমজান মিয়া ঢাকায়  স্ত্রী সালমা বেগমের কাছে গিয়ে বলে, সে ভাল হয়ে গেছে, সে নেত্রকোনায় একটি বাসা ভাড়া নিয়েছেন। এখন থেকে স্বামী স্ত্রী মিলে একত্রে সুখে শান্তিতে থাকার প্রলোভন দেখিয়ে রাত ৯টার দিকে স্ত্রী সন্তানকে নেত্রকোনার গ্রামের বাড়িতে নিয়ে আসে। গভীর রাতে রমজান মিয়া স্ত্রী সালমা বেগমের গলায় জুতার ফিতা (কেডস) গলায় পেচিয়ে শ্বাস রুদ্ধ করে স্ত্রীকে হত্যা করে। অপরাধের দায় এড়াতে রমজান মিয়া খাটে মাথা টুকে চিৎকার চেচামেচি শুরু করে। চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বামী রমজান মিয়াকে আটক করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাজী শাহ নেওয়াজ এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মৃতের ভাই সবুজ মিয়া বাদী হয়ে স্বামী রমজান মিয়াসহ পরিবারের ৪ জনকে আসামি করে বুধবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK