1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে সাবেক পৌর মেয়রের বাড়ি ভাংচুর

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নোয়াখালীর চাটখিলের স্বৈরাশাসক আওয়ামীলীগের সাবেক পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিনের বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পাতিবার রাতে ছয়ানী টবগা তার নিজ বাড়িতে দূবৃর্ত্তরা হামলা চালিয়ে ভাংচুর করে আগুন দিতে চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টায় খবর পেয়ে মসজিদে মাইকে এলান করার পর এলাকাবাসী ছুটে আসলে তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে এলাকার ৪জন ব্যক্তি আহত হয়। আহতরা হলেন, সামছু , মেহেদী হাসন, সজল ও শুরাইম।

আহত সামছু বলেন, দূবৃর্ত্তরা ১৫-২০ হুন্ডা রাতে হেলমেট পরে আসে।  হেলমেট থাকায় আমরা তাদের চিনতে পারিনি। হেমার দিয়ে গেটের মুল তালা ভেংঙ্গে ফেলে এবং বাড়ির মূল দরজার লক হেমার দিয়ে ভেংঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এছাড়াও সামনের দুই জানালার গ্লাসগুলো ভেংগে ফেলে দিয়ে যায়। চারদিকের লোকজন আসায় তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একটি বাইক রেখে যায়।

ভিপি নিজামের বড় ভাই দিদার বলেন, ভিপি নিজাম দলমত নির্বিশেষে সবার সাথে ভালো সম্পর্ক ছিল।সে আওয়ামীলীগ করলেও সব দলের সাথে তার উঠা বসা ছিল। তাই এলাকাবাসী তাকে সহযোগীতা করেছে বলে তিনি মনে করেন।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ চৌধুরী জানান, চাটখিল থানায় এখনো কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK