1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র বদলি ঠেকাতে মানববন্ধন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলি ঠেকাতে মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) বদলি অপরিবর্তিত রেখে তাকে কমলনগরের দায়িত্বে পুনর্বহালের দাবি জানান এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে কমলনগর উপজেলা পরিষদের সামনে ব্যানার হাতে নিয়ে সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তব্য দেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসাইন, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মন্টি, চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য তারেক রহমান রকি ও জামায়াতের যুব বিভাগ হাজিরহাট ইউনিয়নের সভাপতি সাইফুল্লাহ মনির প্রমুখ। বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যত্থানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দক্ষভাবে কমলনগরকে আগলে রেখেছেন।

গত বন্যায় খাদ্যসামগ্রী নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দক্ষ প্রশাসক হিসেবে তিনি সবার মন জয় করে নিয়েছেন। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি ঠিক হয়নি। এখনই জনগণ তাকে এ উপজেলার দায়িত্ব থেকে যেতে দিতে চায় না। এ জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন ইউএনও’কে বদলি না করে যেন কমলনগরে পুনর্বহাল রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, আমাকে কুমিল্লার লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। এটি সরকারি সিদ্ধান্ত। নির্দিষ্ট সময়ে আমাকে সেখানে যোগদান করতে হবে। আমার অতীত কর্মকাণ্ডে খুশি হয়ে হয়তো এলাকার জনগণ আমাকে কমলনগরেই পুনর্বহাল চেয়ে মানববন্ধন করেছেন। আমি যতদিন এখানে ছিলাম ততোদিন চেষ্টা করেছি এখানকার মানুষের উপকার করতে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK