1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনায় মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পঠিত
মাদক সেবনরত অবস্থায় সেনাবাহিনীর হাতে আটক নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ছাত্রদল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এই তথ্য জানিয়েছেন। নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের নতুন জেলখানা রোড এলাকার একটি অটোরিকশা গ্যারেজে ছাত্রদলের ওই নেতাসহ সাতজন যুবক মাদক সেবন করছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক মশিউর রহমানকে নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত হলে কাউকে ছাড়া দেওয়া হবে না। এর আগে গত মঙ্গলবার চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ীর মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিলকী ঝুনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK