1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রেলওয়ে কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন : আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব শাহ আলম

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
চট্রগ্রাম রেলওয়ে কন্ট্রাক্টরস্ অ্যাসোসিয়েশন সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) নগরের লেডিস ক্লাবে শফিকুর রহমান স্বপন এর সভাপতিত্বে এবং এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় সভায় গেস্ট অফ অনার ছিলেন এসকে খোদা তোতন, মো. শাহ আলম, জাহাঙ্গীর আলম, দুলাল, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, মোহাম্মদ নাসির উদ্দিন, ঠিকাদার নুরুদ্দিন নুরু, মো. সালাউদ্দিন, মো. সোলায়মান, মুক্তার হোসেন, আজমল হুদা রিঙ্কু, আমজাদ আহসান প্রমুখ।
সভায় অ্যাসোসিয়েশনের আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। বক্তারা রেলওয়ের উন্নয়ন অগ্রযাত্রায় ঠিকাদারদের ভূমিকার কথা উল্লেখ করেন এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের ঠিকাদারদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শফিকুর রহমান স্বপনকে আহ্বায়ক ও মো. শাহ আলম সদস্য সচিব করে রেলওয়ে কন্ট্রাক্টরস্ অ্যাসোসিয়েশনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
রেলওয়ে কন্ট্রাক্টরস্ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, বর্তমান পরিবর্তীত সময়ে রেলওয়ে কন্ট্রাক্টরস্ অ্যাসোসিয়েশনকে নতুন ভাবে সংগঠিত করে রেলওয়ের উন্নয়ন অগ্রযাত্রায় ঠিকাদাররা যাতে ভূমিকা রাখতে পারে সেজন্য সকলেই উদ্যোগী হয়েছেন। রেলের উন্নয়ন-অগ্রযাত্রায় রেলওয়ে কন্ট্রাক্টরসদের অগ্রণী ভূমিকা রয়েছে। এই লক্ষ্যে অ্যাসোসিয়েশনকে নতুন ভাবে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK