1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদী  সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, উত্তোলিত বালুর স্তপ জব্দ

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী  সীমান্তের বালিজুরীতে ভারত থেকে বয়ে আসা খরস্রোতা সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ৩ ই ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল বালিজুরী বাজার সংলগ্ন ৩ টি স্থানে অবৈধভাবে উত্তোলিত বালুর স্তপ মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করেন। এ সময় সহকারি কমিশনার ভূমি নাহিদুল হক, উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় একটি চক্র খরস্রোতা সোমেশ্বরী নদীর রাঙাজান, বালিজুরী ও খাড়ামোড়া এলাকা থেকে দিনে ও রাতে  ড্রেজার মেশিন  বসিয়ে যত্রতত্রভাবে বালু উত্তোলন করে  আসছিল। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, অবৈধভাবে কাউকেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। জনস্বার্থে  এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK