1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

অস্বচ্ছল চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

লক্ষ্মীপুর পৌর শহর এলাকার অস্বচ্ছল চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হল রুমে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।

 

 

পৌরসভা কর্তৃপক্ষ জানান, হত-দরিদ্র বাসিন্দাদের চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে ৩ দিনব্যাপী এই ক্যাম্পেইন পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হবে। একই সঙ্গে যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার কথাও জানান পৌর কতৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK