1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে আদালত চত্ত্বরে হট্টগোল, যুবক আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

আওয়ামীলীগের ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আদালত চত্ত্বরে হট্টগোল সৃষ্টি হয়েছে। এ সময় পরান চৌধুরী নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ওই সময়ে শুনানী শেষে আওয়ামীলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে প্রিজনভ্যানে কারাগারে নেওয়া হচ্ছিল। আটককৃত যুবক শহরের বাসিন্দা ও যুবলীগের কর্মী এবং গত ৪ আগষ্ট ছাত্র জনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা টিপুর অনুসারী বলে জানা যায়।

 

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র, গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের ৪ শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত আসামীদের জামিন শুনানীর তারিখ ছিল রোববার। এসব মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমসহ গ্রেপ্তার হওয়া আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠাচ্ছিলেন পুলিশ।

 

 

এসময় ‘জয় বাংলা’ স্লোগান দেয় পরান নামের এক যুবক। এতে আদালতে প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এসময় বিএনপি ও জামায়াত পন্থী আইনজীবিরা বিক্ষোভ করেন।সংক্ষিপ্ত সমাবেশে জয় বাংলা স্লোগান দিলেই প্রতিহত করাসহ পুলিশে সোপর্দের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন- জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, মহসিন কবির মুরাদ, মাহীর আসহাব প্রমুখ। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK