1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দুয়ায় চেঞ্জ দ্য কান্ট্রি, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড” তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়ায় রবিবার (০২ ফেব্রুয়ারি) উপজেলা হলরুমে “তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের অংশগ্রহণে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত তা নিয়ে এই কর্মশালার মূল আলোচ্য ছিল। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করে ছয়টি ভাগে বিভক্ত করে স্বপ্নের বাংলাদেশ গড়তে করণীয় নির্ধারণে তৃণমূল পর্যায়ে আলোচনা পরিচালিত হয়।
কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল আমিন সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এ কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে এসিল্যান্ড মাহমুদুল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দুয়া থানা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বাবু রাখাল বিশ্বাস, মাসকা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুইয়া স্বপন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন। কর্মশালায় বক্তারা তরুণদের ভবিষ্যতের নেতৃত্বে উন্নয়ন এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তরুণ প্রজন্মের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের কথা উঠে আসে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK