1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোণা ডায়াবেটিক সমিতির আহবায়ক ডাঃ আনোয়ার ও সদস্য সচিব ডাঃ আব্দুস ছাত্তার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৪০৮ বার পঠিত
নেত্রকোণা ডায়াবেটিক সমিতির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব হিসেবে ডাঃ আব্দুস ছাত্তারকে মনোনীত করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমিতির জরুরি সাধারণ সভায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অর্থোডক্সি চিকিৎসক ডাঃ মোঃ আনোয়ারুল হক-কে আহবায়ক ও ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুস ছাত্তারকে সদস্য সচিব মনোনীত করে ৭ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়। পরে এই কমিটি অপর ৫ জন সদস্য নির্বাচন করবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
নেত্রকোণা ডায়াবেটিক সমিতি ১৯৮৬ সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ জেলায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব ও অসহায় রোগীরা এ প্রতিষ্ঠান থেকে ফ্রি চিকিৎসা পেয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির আজীবন সদস্য সংখ্যা ৬২ জন। তন্মধ্যে নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ১৩ জন। রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে ইতোমধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা সম্ভব হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে নেত্রকোণা ডায়াবেটিক সমিতি এই জেলায় অল্প সমেয়র মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও অভিমত ব্যক্ত করেছেন জেলার সচেতন মহল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK