1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কলমাকান্দায় জব্দকৃত ৩৩ হাজার ঘনফুট বালু নিলামে ৬ লাখে বিক্রি

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জব্দকৃত প্রায় ৩৩ হাজার ঘনফুট বালু নিলামে প্রায় ছয় লাখ টাকায় বিক্রি করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপরে জব্দকৃত বালু নিলাম ডাকের সর্বোচ্চ দরদাতার কাছে পাঁচ লক্ষ ৯৯ হাজার টাকায় বিক্রি করা হয়। বালু নিলামে অংশ গ্রহণ করেন মমতাজ উদ্দীন, মেহেদী হাসান রিফাত, মো. মনসুর আলম, আকবর, সাইফুল ইসলাম, রাজন মিয়া ও আলাউদ্দীন। বালু নিলাম ডাকে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া প্রমুখ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, সাতদিনের মধ্যে বালু সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত এ ব্যাপারে বলেন, নিলাম ডাকে অংশ নেওয়া সাত জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা মমতাজ উদ্দিনের নিকট পাঁচ লক্ষ ৯৯ হাজার টাকায় জব্দকৃত বালু বিক্রি করা হয়েছে। নিলাম ডাকের প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। এরআগে গত ২১ জানুযারি (মঙ্গলবার) ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত অবৈধভাবে বালু উত্তোলনের জন্য উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা এবং রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ও বটতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় নল্লাপাড়া এলাকা থেকে পাঁচশো ঘনফুট, বটতলা থেকে দুই হাজার পাঁচশো ও নলছাপ্রা থেকে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK