1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে অটোরিকশার সঙ্গে ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৪

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
নেত্রকোনার মদনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রলির সংঘর্ষে হাফিজুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটো চালকসহ চারজন আহত হয়েছেন। শনিবার(২৬ অক্টোবর)বেলা ১টার দিকে মদন-কেন্দুয়া সড়কের বৈশ্যবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত খোদে নেওয়াজের ছেলে।আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কেন্দুয়া থেকে মদনে যাচ্ছিল। অপরদিকে মদন থেকে মাল বোঝাই শ্যালো মেশিনচালিত একটি ট্রলি মদন থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে বৈশ্যবাড়ি নামক স্থানে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাফিজুর রহমান মারা যান। আহত হয় অটোচালক তামিম (৩০), যাত্রী রহিমা আক্তার (৫০), লাখি আক্তার (৩০) ও মিনতী (১৩)।
স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত অটোচালক তামিম, যাত্রী রহিমা আক্তার ও লাখি আক্তারের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK