1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দুই ইটভাটায় দেড়লাখ টাকা জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় বায়ু দূষণ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা হলো- হলো ফ্রেন্ডস ব্রিকস ও রোহান রাতুল ব্রিকসকে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান এ বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার হিরামন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিব্বির আহামেদের নেতৃত্বে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

 

 

অভিযানে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক প্রসিকিউশন প্রদান করেন। এ অভিযানে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী, পুলিশের চৌকস টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগীতা করেন। দণ্ডপ্রাপ্ত ভাটাগুলোর মধ্যে ফ্রেন্ডস ব্রিকসকে ৫০ হাজার ও রোহান রাতুল ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুইটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অভিযানের সময় এক্সকিউভেটরের সাহায্যে কাঁচা ইটসহ কিলন আংশিক ভেঙে ফেলা হয়েছে। বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK