1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফকিরহাটে শয়ন কক্ষে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত
বাগেরহাটের ফকিরহাটে রেক্সনা বেগম (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেক্সনা বেগম উপজেলার বারশিয়া গ্রামের মোকলেচুর রহমানের স্ত্রী। বুধবার (২৯ জানুয়ারি) সকালে ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলার বারাশিয়া গ্রাম থেকে রেক্সনা বেগমের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর নিহতের স্বামী মোকলেচুর রহমান পলাতক রয়েছে বলে নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বারাশিয়া গ্রামে রেক্সনা বেগমের স্বামী মোকলেচুর রহমানের শয়ন কক্ষে আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়যা যায় রেক্সনার মরদেহ।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এরপর মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে তিনি জানান
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK