1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোহনগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে শুকুর আলী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার খুরশিমুল গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।শুক্কুর আলী উপজেলার খুরশিমুল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্কর আলীর কোন ভাই নেই। তার মা ও বোনেরা ঢাকায় চাকরি করে। গ্রামে একাই বসবাস করতো বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গ্রামের একটি পুকুরে কচুরিপানার ভেতর উপুর হয়ে থাকা অবস্থায় শুক্কুরের লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের বরাতে ওসি আমিনুল ইসলাম বলেন,  শুক্কুর আলী মৃগী রোগে আক্রান্ত ছিলো। মা ও বোনেরা ঢাকায় চাকরি করার কারণে গ্রামে একাই বসবাস করতো শুক্কুর। মানুষের দোকানের সামনে বা কারো ঘরের সামনে রাত্রি যাপন করতো। গাঁজা খাওয়ারও অভ্যাস ছিলো তার। রাতে পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়তো পরে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, শুক্কুরের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।  তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK