1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত -১, আহত -১৫

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পঠিত
নেত্রকোনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী কামরুজ্জামান কামাল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে জেলার আটপাড়া উপজেলার নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি ইউনিয়নটির শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয় আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে এবং মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল নেত্রকোনা জেলা সদরে বসবাস করতেন। তবে প্রায়ই তিনি গ্রামের বাড়িতে আসা যাওয়া করতেন। বুধবার সকালে নেত্রকোনা থেকে সিএনজি দিয়ে আটপাড়া গ্রামের বাড়িতে আসছিলেন। এ সময় পথে নেত্রকোনাগামী বাসটির সাথে সিএনজিটির সংঘর্ষ হলে মারা যান কামরুজ্জামান কামাল। এ সময় আরও দুজন আহত হন। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK