1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ফের লাঞ্ছিত লক্ষ্মীপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ মাহাবুবুল করিম

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত

লক্ষ্মীপুর সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ মাহাবুবুল করিম । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি। যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের কলেজ থেকে বের করে দেয়াসহ সে সময় বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন এই অধ্যক্ষ। এছাড়াও ক্যাম্পাসে লেজুড়বৃত্তি রাজনীতি। দুর্নীতি, আর্থিক অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, তুচ্ছ কারণে কয়েকজন দরিদ্র কর্মচারীকে চাকরিচ্যুত করা, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা এসব কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে পড়ে কলেজ ছাড়তে বাধ্য হন লক্ষ্মীপুর সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ মাহাবুবুল করিম। এরপর তিনি পদায়ন পান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান হিসেবে। শিক্ষকের বহিষ্কার চেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর শিক্ষার্থীরা গত সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে ‘অবস্থান কর্মসূচি ও প্রেতাত্মাদের স্মরণসভা নামে’ এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক জাহিদুল ইসলাম জানান, আমরা দেখছি ভিক্টোরিয়া কলেজকে প্রেতাত্মাদের ডাম্পিং স্টেশন করা হচ্ছে। সব অপরাধীকে এই কলেজে পাঠিয়ে মানসম্মান ক্ষুণ্ন করা হচ্ছে আমাদের। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। লক্ষ্মীপুর সরকারি কলেজ এর শিক্ষার্থী ও সমন্বয়ক আরমান হোসাইন বলেন, ফ্যাসিস্টের দোসর অধ্যক্ষ মাহাবুবুল করিমদের অন্যায় ও দুর্নীতি করা আরো অনেক দোসর বসে আছেন। তাদের সরানোর ব্যবস্থ এই অন্তবর্তীকালীন সরকার করছে না এখনো।

 

কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবু সিনা সৈয়দ তারেক বলেন, আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় অধ্যক্ষ মাহাবুবুল করিম এর কারণে সে সময় কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরাও তার কাছে জিম্মি ছিলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK