1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রামে নারী সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় (সিইউজের) নিন্দা

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পেশাগত দায়িত্ব পালনকালে সিভয়েস ২৪-এর প্রতিবেদক শারমিন রিমাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সিইউজের বিদায়ী সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এবং নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক বিবৃতিতে এ নিন্দা জানান।
সিইউজে নেতারা বলেন, সোমবার দুপুরে সিভয়েস ২৪-এর নিজস্ব প্রতিবেদক শারমিন রিমা সংবাদ বিষয়ক কিছু তথ্য ও মন্তব্য জানতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান রেজাউল করিমের অফিসে যান। এ সময় তার সঙ্গে রেজাউল করিম অশোভন ও চরম ঔদ্ধত্বপূর্ণ আচরণ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্ছনার এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকিস্বরূপ।
বিবৃতিতে আরও বলেন, এ ঘটনায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতার বিষয়টি স্পষ্ট ফুটে ওঠেছে। যা সাংবাদিকতা পেশা এবং কর্মরত সাংবাদিকদের জন্য বড় ধরনের হুমকি। অবিলম্বে সাংবাদিক লাঞ্ছনার এ ঘটনায় জড়িতদের বিচার দাবি জানাই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK