1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় শিক্ষার্থী সহ আহত ৩, গ্রেফতার- ১

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় কাকিলাকুড়া মতিউর রহমান একাডেমী স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এতে  গুরুতর আহত হয়েছেন  স্কুলের শিক্ষার্থী জয়নাল হাসান সাকি (১৫), স্কুলের পরিচালক ও স্থানীয় যুবদল নেতা মুস্তাফিজুর রহমান (৩৮) ও মুসলিম বিল্লাহ (৩০) আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ শে জানুয়ারি (সোমবার) বিকেল তিনটায় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা বাজার সংলগ্ন কমান্ডার মতিউর রহমান একাডেমিক স্কুল মাঠে। এ ঘটনায় মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সোমবার রাতে হামলাকারী শাহজাহান মিয়াকে প্রধান আসামি করে ১৪ জন এজাহার নামীয় অজ্ঞাত ৮/১০ জন কে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে অলিউল্লাহ রাসেল (২৩) কে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোদের জের ধরে দীর্ঘদিন যাবত কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের মতিউর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমানের সাথে একই গ্রামের আবু বক্করের ছেলে শাহজাহান মিয়ার বিরোধ চলে আসছিল। আর এ বিরোধের জের ধরে সোমবার হামলার ঘটনা ঘটে।

আহত মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার আনুমানিক বিকেল ৩ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে শাজাহান মিয়ার নেতৃত্বে জাকির, গোলাপ হোসেন, আবু বক্কর, কালামিয়া, রাসেল মিয়া, আঙ্গুরী বেগম, উসমান মিয়া সহ কতিপয় ভাড়াটে সন্ত্রাসীরা  সঙ্গবদ্ধ হয়ে আমার পরিচালনাধীন স্কুলে অতর্কিতভাবে হামলা চালায়। দফায় দফায় দেশীয় অস্ত্র মহরা দেয় পুরো এলাকা জুড়ে। ছড়িয়ে পড়ে আতঙ্ক  তাদের হামলায় আমি সহ আমার স্কুলের এসএসসি পরীক্ষার্থী সাকি, মুসলিম বিল্লাহ সহ  তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

অপরদিকে হামলায় অভিযুক্ত শাহজাহান মিয়ার বৃদ্ধা মা নুরজাহান বেগম বলেন, জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের গতকাল তারা আমার ছেলেকে মেরে আহত করেছে। সেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে, অলিউল্লাহ রাসেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে এ মামলার এজাহার নামীয় ২ নং আসামি। তাকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শ্রীবরদী  থানার অফিসার ইনচার্জ ( ওসি) আনোয়ার জাহিদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, এ ঘটনায় মুস্তাফিজুর রহমানের দায়েরকৃত এজাহারটি মামলা রেকর্ড করা হয়েছে । স্থানীয় জনতা রাসেল  নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনার অপরপক্ষ এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK