1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাদক ব্যবসায়ীর বাসায় মিলল পুলিশের পোশাক ও ছুরি

নাজমুল হোসেন, লক্ষীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় পুলিশের জ্যাকেট ও একটি ছুরিসহ ফয়সাল আহমেদ জয় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ফয়সাল আহমেদ একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হুময়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

ফয়সাল আহমেদ জয় লক্ষ্মীপুর জেলার সদর উপজেরা দিঘলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের মহিন উদ্দিনের পুত্র।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জয় মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় চুরির ঘটনায়ও তাকে আটক করা হয়। একসময় জয় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার দিবাগত রাতে চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করেন জয়। তখন স্থানীয় যুবসমাজ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন জয়কে দাসেরহাট পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন।

নুরুল্লাহপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন ও মেহেদী হাসান ফেয়ার বলেন, জয় মাদক ব্যবসায়ী। ইয়াবা নিয়ে এলাকায় প্রবেশের সংবাদে অনেক কষ্টে তাকে আটক করা হয়। তার কাছে ইয়াবা ছিল, লোকজন ধরলে সে ইয়াবাগুলো পানিতে ছুড়ে ফেলে দেয়।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, একটি দাসহ স্থানীয় জনগণ জয়কে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করেছি। জয় চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK