1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ২১ লাখ টাকা অনুদান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচজনের পরিবারকে মোট ২১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নিহত চারজন ও আহত একজনের পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ চেক বিতরণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ও জেলায় বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও হতাহতদের স্বজনরা। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আমিন, শিবু চন্দ্র দে, মো. আহনাফ ও সাইফউদ্দিনের পরিবারকে পাঁচলাখ টাকা করে মোট ২০ লাখ টাকা এবং আহত হোসনেয়ারা বেগমকে একলাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর  ট্রাস্টি বোর্ডের কার্যালয় থেকে এ অনুদান প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK