1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদী সীমান্তের সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরী গ্রাম দিয়ে ভারত থেকে বয়ে আসা খরস্রোতা সোমেশ্বরী নদীতে যত্রতত্র  ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে শ্রীবরদী উপজেলা প্রশাসন। ২৬ শে জানুয়ারি (রোববার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাহিদুল হকের নেতৃত্বে পুলিশ,বিজিবি সদস্য ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা  এ অভিযান পরিচালনা করেন।

এ সময় খরস্রোতা সোমেশ্বরী নদীর বালিজুরী ও রাঙাজান পয়েন্টে দিনের বেলায় প্রকাশ্যে অবৈধভাবে  বালু উত্তোলন করায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫ টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেয়া হয় ও ৩০ টি বাঁশের মাচা ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারি কমিশনার( ভূমি) মো: নাহিদুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করি। অবৈধ ভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ডেজার মেশিন আমরা ভেঙে ফেলেছি। ধ্বংস করা হয়েছে ৩০ টি বাঁশের মাচা।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK