1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দুয়ায় বিএনপির কার্যালয় ভাংচুর; অভিযোগের তীর আ.লীগ নেতার দিকে

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি বাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারনা শনিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বাশাটি বাজারে ছোবেহ জাহানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার মার্কেটে অবস্থিত বিএনপি কার্যালয়ে এই হামলা চালানো হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা রাতে কোনো শব্দ শুনতে পাননি, তবে সকালে এসে ভাংচুরের বিষয়টি জানতে পারেন। হামলার সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাশাটি ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল ফকির অভিযোগ করে বলেন, “কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মেম্বার হোসেন আহমেদের সঙ্গে একটি তর্কের জেরে আমি তাকে থাপ্পড় মেরেছিলাম। মীমাংসার পরও তিনি আমাকে হুমকি দেন যে, বিএনপি সমর্থকদের দেখে নেওয়া হবে। তাই মনে হচ্ছে, এই হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে।” অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা হোসেন আহমেদ বলেন, “এসব ভিত্তিহীন অভিযোগ। আমি কাউকে হুমকি দিইনি বা কোনো ভাংচুরের সঙ্গে জড়িত নই। বিএনপি নেতারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির বলেন, “সন্ত্রাসীরা রাতের আঁধারে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভেঙে ফেলে এবং সেগুলো মাঠে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি।”বাশাটি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে চায়ের দোকানে বেশ কয়েকটি তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এসব উত্তেজনা থেকেই এ ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই জাহিদ হাসান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK