1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিবিএ ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জনাব শামীমুর রহমান

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২০৯ বার পঠিত
বাগেরহাট মোংলায় ২৬ জানুয়ারি, ২০২৫ ইং রোজ রবিবার ১১:৩০ ঘটিকায় মোংলা বন্দরের কার্যালয়ে সিবিএ নির্বাচন নিয়ে সিবিএ নেতৃবৃন্দ, সর্বস্তরের শ্রমিক কর্মচারী ও নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব শামীমুর রহমান শামীম। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিবিএ নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রমিক কর্মচারীর নেতৃবৃন্দ। উক্ত সভায় সিবিএ নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ বলেন – দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল শ্রমিক কর্মচারী সংঘের সিবিএ নির্বাচন। আজকের সভায় মধ্যমনি জনাব শামীমুর রহমান শামীম এর কাছে দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি রাখেন। নির্বাচনের জন্য যেসকল বাঁধা রয়েছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে নিরসন করে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের দাবি জানান।
মতবিনিময় সভায় সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব শামীম রহমান শামীম বলেন- সকলকে দলাদলি, ভেদাভেদ, ভুলে মোংলা বন্দরের উন্নয়নকল্পে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আশ্বাস জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK