
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে দেশের মধ্য উত্তর সীমান্তবর্তী গারো পাহাড়ের শাল গজারী বন অভ্যন্তরের গজনী অবকাশে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে জানুয়ারি (শনিবার) ঝিনাইগাতী উপজেলার সীমান্ত জনপদের গজনী অবকাশ প্রাঙ্গণে দিনব্যাপী এ আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মো:আল বেরুনীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশা, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আঙ্গুর, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, শ্রীবরদী বহুমুখী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোশারফ হোসেন, গোসাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এএম জোবায়েল হোসেন,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজান, রফিকুল ইসলাম প্রমুখ। আনন্দ ভ্রমণকে ঘিরে দীর্ঘদিন পর উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো গজনী অবকাশ জুড়ে যুবদল নেতা কর্মীদের মিলন মেলায় পরিণত হয়।
পরে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ, নেতাকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রেফেল ড্র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুল ইসলাম আরজু, হোসাইন, বাঁধন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, আব্দুল আলিম, উপজেলা শ্রমিক দলের আহব্বায়ক শহিদুর রহমান শহীদ, যুবদল নেতা রাশেদুল ইসলাম, আবু সাঈদ দিনার, মোস্তাফিজুর রহমান সহ উপজেলা যুবদল, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিএনপি সমর্থিত নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীসহ ৭ শতাধিক ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।