1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোহনগঞ্জে লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করা হয়। এসময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ জানুয়ারি ) সন্ধ্যায় উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ ও ২  নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান। এসময় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল হাসান, ১  নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, ১ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মো. মনোয়ার মিয়া, ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. আইন উদ্দিন, মো. আওয়াল হোসেন তাং, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সম্মানিত সদস্য মো.  লিটন মিয়া, মো. মানিক মিয়া, মো. সাইকুল মিয়া, মো. হৃদয় মিয়া, মাহমুদুল হক, মো. রফিক মিয়া, মো. মঞ্জু মিয়া,মো.  আবুল মিয়া, মো. মামুন,  মো. আবু জায়েদ, সুলতান মিয়া, মোশারফ, কালা মিয়া, হান্নান মিয়াসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, লুৎফুজ্জামান বাবর হাওরাঞ্চল তথা দেশের জনপ্রিয় নেতা। পতিত আওয়ামী স্বৈরাচার সরকার তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক মিথ্যা মামলায় দেড় যুগ কারাগারে আটকে রেখেছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি তিনি আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু দীর্ঘদিন স্বৈরাচারের নির্যাতনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। গণমানুষের এই নেতার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ যেন গণমানুষের নেতাকে সুস্থ্য করে আবার গণমানুষের সেবায় নিয়োজিত করেন সেই কামনা করছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK