1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাউজানে ব্যবসায়ী খুন : জুমার নামাজ পড়তে দেয়নি জাহাঙ্গীর কে

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৫২ বার পঠিত
চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ পড়তে দেয়নি, মসজিদে যাওয়ার পথে চাঁদাবাজ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে  জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ীকে। এ ঘটনায় আব্বাস উদ্দিন (২৭) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। চট্রগ্রাম নগরীর চাকতাইয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও নোয়াপাড়ায় কমিউনিটি সেন্টার রয়েছে।
গুলিবিদ্ধ আব্বাস উদ্দিন সম্পর্কে নিহত জাহাঙ্গীরের ভাগিনা এবং কমিউনিটি সেন্টারের ম্যানেজার। তিনি বর্তমানে নগরীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সুত্রে জানা যায়, একটি গ্রুপ বেশ কিছুদিন যাবত নিহত জাহাঙ্গীর আলম এর নিকট চাঁদা দাবি করে আসছিলো। চাঁদাবাজরা এ খুন করেছে বলে ধারনা করা হচ্ছে। গতরাতে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তিনি পরিবার পরিজন নিয়ে নগরীতে বসবাস করেন। শুক্রবার মোটরসাইকেল যোগে তার ভাগিনা আব্বাস উদ্দিনকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে চাঁদাবাজ সন্ত্রাসীরা তাদের এলোপাথাড়ি গুলি করে। এতে দুইজনই গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গুলিতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ হতাহতের ঘটনা তদন্ত করছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK