1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

আবুল কাশেম, সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিমন আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪ইং) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিমন আহমদ রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। নিহত রিমন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোন সমাধান হয় নি।

সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় রিমন আহমদ বদরুলের পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষনিক ভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন। সাদিক একই গ্রামের মজির উদ্দিনের ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK