1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চট্রগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত
চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সোমবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, হালনাগাদ ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস।
তিনি বলেন, চট্টগ্রামের মহানগর ও জেলার ১৫ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের জন্য ৩ হাজার ৫৪২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। মাঠ তারা পর্যায়ে কাজ করছেন। এর মধ্যে তথ্য সংগ্রহকারী রয়েছেন ২ হাজার ৯১২ জন এবং সুপারভাইজার ৬৩০ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, এই তথ্য সংগহের কাজ চলবে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ এবং বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে। তথ্য সংগ্রহের পর ছবিসহ নিবন্ধনের পর আগামী ৫ মে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে।
এদিকে সোমবার নগরের পাহাড়তলীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করে ৫ সদস্যের ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK